IQNA

এই প্রথম বিজেপি প্রার্থীকে হারিয়ে মেয়র হলেন মুসলিম নারী

20:29 - January 20, 2020
সংবাদ: 2610074
এই প্রথম বিজেপি প্রার্থীকে হারিয়ে মেয়র হলেন মুসলিম নারী
আন্তর্জাতিক ডেস্ক: এই প্রথম কোনো মুসলিম নারী মহীশূরের মেয়র হলেন। ভারতের কর্ণাটক রাজ্যের মহীশূর জেলার মেয়র হলেন মুসলিম নারী তাসনিম।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: মুসলিম নারী হিসেবে তিনিই প্রথম এ পদে আসীন হলেন। দেশজুড়ে যখন সিএএ-এনআরসি বিরোধী প্র'তিবাদে উত্তা'ল দেশ। এই আ'ন্দোলনে পুরোভাগে কার্যত গোটা মুসলিম সম্প্রদায়।

আর ঠিক সেই সময় জনতা দল (সেকুলার) প্রার্থী তাসনিমের এই জয় অত্যন্ত ইঙ্গিতবহ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। বিজেপি প্রার্থী গীতা যোগানন্দকে ২৪ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়রের পদে বসলেন তাসনিম।
সূত্র: mtnews24

captcha