IQNA

20:24 - January 26, 2020
সংবাদ: 2610110

সৌদি আরব ভ্রমণের অনুমোদন পেল ইসরাইলি ইহুদিরা

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলিদের সৌদি আরবে সফরের অনুমতি দিয়ে রোববার একটি নির্দেশনায় সই করেছে ইহুদিবাদী রাষ্ট্রটির স্বরাষ্ট্রমন্ত্রী আরিয়া ডেরাই। এর মধ্য দিয়ে ব্যবসায়িক কার্যক্রম চালাতে রিয়াদে যেতে পারবে ইসরাইলি ইহুদিরা।

সৌদি আরব ভ্রমণের অনুমোদন পেল ইসরাইলি ইহুদিরা

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইসরাইলের ইতিহাসে এই প্রথমবারের মতো নাগরিকরা সৌদি ভ্রমণের সুযোগ পেল। এখন থেকে ব্যবসায়িক উদ্দেশ্যে ইসরাইলিরা সৌদি আরবে ৯০ দিন পর্যন্ত সফর করতে পারবে। ব্যাবসায়িক কার্যক্রম ছাড়াও রাষ্ট্রটির ভিসায় হজ ও ওমরাহ পালনেও তাদের সামনে কোনো বাধা থাকলো না।

তবে উপসাগরীয় দেশটির কর্মকর্তাদের আমন্ত্রণ সাপেক্ষেই তারা সেখানে যেতে পারবেন বলে খবরে দাবি করা হচ্ছে। যতক্ষণ পর্যন্ত সৌদি আরবে ইসরাইলিদের ভ্রমণের ওপর সতর্ক না করা হবে, ততক্ষণ পর্যন্ত এই আইনটি চালু থাকবে।

প্রকাশ্য এই অনুমোদন আসার আগেই বহু ইহুদি সৌদি আরব সফর করেছে বলে মনে করা হচ্ছে। এর আগে দেশটিতে যেতে হলে তাদের বিদেশি পাসপোর্ট কিংবা বিশেষ অনুমোদন নিতে হতো।  iqna

 

captcha