IQNA

জেরুজালেম সম্পর্কে সৌদির উদাসীনতার ব্যাপারে এরদোগানের সমালোচনা

20:49 - January 31, 2020
সংবাদ: 2610143
জেরুজালেম সম্পর্কে সৌদির উদাসীনতার ব্যাপারে এরদোগানের সমালোচনা
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’র বিরদ্ধে চুপ থাকায় সৌদি আরবসহ আরব দেশগুলো বিশ্বাসঘাতক বলে সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: শুক্রবার আঙ্কারায় দলের সভায় এরদোগান বলেন, ‘কিছু আরব দেশ যারা এই জাতীয় পরিকল্পনাকে সমর্থন করে তারা জেরুজালেমের সাথে, পাশাপাশি তাদের নিজস্ব লোকদের সাথে এবং আরও গুরুত্বপূর্ণভাবে সমস্ত মানবতার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করছে।’

এ সময় ফিলিস্তিনিদের অধি'কার আদায়ে সো'চ্চার এরদোগান সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ওমানের সমালো'চনা করে বলেন, ‘বিশেষত সৌদি আরব নীরব রয়েছে। তারা কবে নীরবতা ভঙ্গ করবে? ওমান, বাহরাইন এবং আবুধাবিও একই ভূমিকা পালন করছে।’

উল্লেখ্য, লিবিয়া নিয়ে সৌদি আরবের সাথে তুরস্কের সম্পর্কের আরও অবনতি হয়েছে। দেশটিতে চলমান গৃহযুদ্ধে তুরস্ক ত্রিপোলিতে জাতিসংঘ-অনুমোদিত ও স্বীকৃত সরকারকে সমর্থন করে এবং সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত পূর্বাঞ্চলের কমান্ডার খলিফা হাফতারকে সমর্থন করে, যিনি লিবিয়ার তিন-চতুর্থাংশ অঞ্চল নিয়ন্ত্রণ করেন। iqna

 

captcha