IQNA

19:53 - February 03, 2020
সংবাদ: 2610165
জার্মানের দারুল কুরআন প্রকাশ করেছে;

আব্দুল বাসেতের অনুকরণে ইরানের কনিষ্ঠ ক্বারির তিলাওয়াত/ ভিডিও

আন্তর্জাতিক ডেস্ক: ইসরা চ্যানেলে সম্প্রচারিত কুরআন প্রতিযোগিতার ইরানের এক কনিষ্ঠ ক্বারি আব্দুল বাসেতকে হুবহু অনুকরণ করে কুরআন তিলাওয়াত করেছেন। তার এই তিলাওয়াতের ভিডিওটি জার্মানের দারুল কুরআন সোশ্যাল নেটওয়ার্কে প্রকাশ করেছে।

আব্দুল বাসেতের অনুকরণে ইরানের কনিষ্ঠ ক্বারির তিলাওয়াত/ ভিডিও

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট:  জার্মানের হামবুর্গের ইসলামিক সেন্টারের আওতাধীন সোশ্যাল নেটওয়ার্কের বিভিন্ন পেজে এই ভিডিওটি প্রকাশিত হয়েছে।

ইরানের কনিষ্ঠ ক্বারি আমীর বাকের কুরআন তিলাওয়াতের ভিডিওটি জার্মানের দারুল কুরআনের সোশ্যাল নেটওয়ার্কের পেজে প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ভিডিওতে তিনি আব্দুল বাসেত আব্দুস সামাদকে হুবহু অনুকরণ করে সূরা বালাদের আয়াত তিলাওয়াত করেছেন।

আমীর বাকের “ইসরা” কুরআনিক চ্যানেলে অনুকরণমূলক ক্বিরাত শিরোনামে অনুষ্ঠিত একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।

ইরানের এই কনিষ্ঠ ক্বারির কুরআন তিলাওয়াতের ভিডিওতে বার্তা সংস্থা ইকনা’র দর্শনার্থীদের জন্য প্রকাশ করা হল: iqna

captcha