IQNA

22:45 - February 24, 2020
সংবাদ: 2610296

ইসরাইলে প্রতিরোধ সংগঠনগুলোর রকেট হামলা

তেহরান (ইকনা)- অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী সেনাদের বিমান হামলার প্রতিবাদে ইসরাইল অভিমুখে আবার রকেট হামলা শুরু করেছেন ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীরা। তারা সোমবার গাজার নিকটবর্তী কয়েকটি ইসরাইলি শহর লক্ষ্য করে এসব রকেট নিক্ষেপ করেন।

ইসরাইলে প্রতিরোধ সংগঠনগুলোর রকেট হামলা

এসব রকেট আকাশে উড্ডয়নের পর গাজার সীমান্তবর্তী ইসরাইলি শহরগুলোতে সাইরেন বাজানো হয় এবং বহু ইহুদিবাদী অভিবাসী ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রগুলোতে চলে যায়।

এর আগে রোববার রাতে গাজা উপত্যকার বিভিন্ন অবস্থানে বিমান হামলা চালায় বর্বর ইসরাইলি সেনারা।

এদিকে, রোববার গাজা সীমান্তে একজন ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করার পর তার মরদেহের উপর দিয়ে বুলডোজার চালিয়ে দেয় ইহুদিবাদী সেনারা। ওই ঘটনার প্রতিবাদেও রোববার রাতে ইসরাইল অভিমুখে রকেটবর্ষণ করেছিল ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো।  iqna

captcha