IQNA

16:18 - February 27, 2020
সংবাদ: 2610313
ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা;

করোনা প্রতিরোধে নিয়োজিত ডাক্তার এবং নার্সদের প্রচেষ্টার জন্য আন্তরিক ধন্যবাদ

তেহরান (ইকনা- ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী করোনাভাইরাস মোকাবেলায় সর্বাত্মক চেষ্টা চালানোর জন্য দেশের স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসক ও নার্সসহ এ কাজে জড়িত সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

করোনা প্রতিরোধে নিয়োজিত ডাক্তার এবং নার্সদের প্রচেষ্টার জন্য আন্তরিক ধন্যবাদ

ইরানের একাডেমি অব মেডিক্যাল সায়েন্সেসের প্রেসিডেন্ট আলী রেজা মারান্দি আজ (বৃহস্পতিবার) সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করতে গেলে তিনি এ কথা বলেন।

ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, চিকিৎসক ও নার্সদের অক্লান্ত পরিশ্রমের কারণে সমাজে তাদের সম্মান ও মর্যাদা আরও বাড়ছে।

তিনি নার্স ও চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, "আপনারা অত্যন্ত মূল্যবান কাজ করছেন। এটা সমাজে আপনাদের সম্মান ও মর্যাদাকে যেমন আরও বৃদ্ধি করছে তেমনি সওয়াবও হচ্ছে। আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দেবেন। আশাকরছি দ্রুত এই ভাইরাসের কবল থেকে মানব সমাজ মুক্তি পাবে।" iqna

captcha