IQNA

21:02 - March 08, 2020
সংবাদ: 2610375

ইমাম আলী (আ.)-এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে নাজাফে সরকারী ছুটি

তেহরান (ইকনা)- ইমাম আলী (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে পবিত্র নগরী নাজাফে আজ সরকারী ছুটি ছিলো। নাজাফের গভর্নর ঘোষণা করেছেন, আগামীকালও এই প্রদেশের সরকারী বিভাগসমূহ বন্ধ থাকবে।

ইমাম আলী (আ.)-এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে নাজাফে সরকারী ছুটি

নাজাফের গভর্নর লুই আলইয়াসারি এক বিবৃতিতে ঘোষণা দিয়েছেন, চিকিৎসা কেন্দ্র এবং নিরাপত্তা সংস্থা ব্যতীত এই প্রদেশের সকল সরকারী বিভাগসমূহ আগামীকাল বন্ধ থাকবে।

তিনি এই বিবৃতিতে আরও বলেছেন: এই সিদ্ধান্ত সইয়্যেদাল ওয়াসিয়িন এবং ইমামুল মুত্তাক্বিন আমিরুল মু’মিনিন হযরত আলী (আ.)-এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে গ্রহণ করা হয়েছে।
ইমাম আলী (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর নাজাফ সহকারে ইরাকের কারবালা, সামাররা এবং কাজেমাইনে উৎসব মাহফিল অনুষ্ঠিত হয়।  iqna

 

captcha