তেহরান (ইকনা)-বিক্ষোভকারীদের অন্তর্গত সিরিয়ান হিউম্যান রাইটস ওয়াচ সেন্টার ঘোষণা করেছে, আলেপ্পোর একটি রাস্তার পাশে পুতে রাখা মাইন বিস্ফোরণে জাইশ আল-ইসলামের শীর্ষস্থানীয় নেতা নিহত হয়েছে।

সিরিয়ান হিউম্যান রাইটস ওয়াচ সেন্টার মঙ্গলবার ঘোষণা করেছে, আলেপ্পোর উত্তর-পূর্বাঞ্চলীয় “আল-বাব” শহরের একটি রাস্তার পাশে পুতে রাখা মাইন বিস্ফোরণে জাইশ আল-ইসলামের শীর্ষস্থানীয় নেতা নিহত হয়েছে।
প্রতিবাদকারীরা জোর দিয়ে বলেছে: তুরস্কের সমর্থিত জাইশ আল-ইসলামের শরিয়া বোর্ডের প্রধান “ইয়াসিন শাইখ বাযিনা”র বহনরত গাড়িতে মাইন আঘাত হানে এবং এরফলে মাইন বিস্ফোরণ হয়।
ইয়াসিন শেখ বাযিনার গাড়ি লক্ষ্যবস্তু করার জন্য এখনও কোনও গোষ্ঠী দায় স্বীকার করেনি। iqna