IQNA

22:06 - March 12, 2020
সংবাদ: 2610402

ইরাকে মার্কিন ঘাঁটিতে ১০টি রকেটের হামলা/ দুই মার্কিন সেনা নিহত

তেহরান (ইকনা)- ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে অবস্থিত তাজি সামরিক ঘাঁটিতে মোতায়েন আমেরিকা ও ব্রিটেনের তিন সেনা নিহত হয়েছে। গতকাল (বুধবার) সংঘটিত এ হামলায় আরো এক ডজন সেনা আহত হয়।

ইরাকে মার্কিন ঘাঁটিতে ১০টি রকেটের হামলা/ দুই মার্কিন সেনা নিহত

জানা গেছে- তাজি ঘাঁটিতে অন্তত ১৮টি কাতিউশা রকেট আঘাত হানে। রাজধানী বাগদাদ থেকে ৩০ কিলোমিটার উত্তরে ইরাকের তাজি ঘাঁটিটি অবস্থিত।

ইরাকে মোতায়েন মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ১০৭ মিলিমিটারের অন্তত ১৮টি কাতিউশা রকেট ঘাঁটিতে আঘাত হানে। বিবৃতিতে বলা হয়েছে, সম্ভবত ট্রাক থেকে এসব রকেট ছোড়া হয়েছে। হামলার ঘটনাটি আন্তর্জাতিক জোট এবং ইরাকি নিরাপত্তাবাহিনী তদন্ত করছে বলে যৌথবাহিনী জানিয়েছে।

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, গতকাল সন্ধ্যায় ১০টি রকেট তাজি ঘাঁটিতে আঘাত হানে। তবে কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করে নি। iqna

 

captcha