IQNA

15:45 - April 09, 2020
সংবাদ: 2610565

সৌদি রাজ পরিবারের ১৫০ সদস্য করোনা আক্রা'ন্ত!

তেহরান (ইকনা)- সৌদি রাজ পরিবারের অন্তত দেড়শ সদস্য করোনা ভাইরাসে আক্রা'ন্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। খবরে বলা হয়, রিয়াদের গভর্নর প্রিন্স ফয়সাল বিন বান্দর বিন আব্দুল আজিজ আল সৌদ করোনায় আক্রা'ন্ত হয়েছেন। রয়েছেন রাজ পরিবারের ঘনিষ্ঠ দুজন সদস্য।

সৌদি রাজ পরিবারের ১৫০ সদস্য করোনা আক্রা'ন্ত!

 

সৌদি রাজ পরিবারের বেশ কয়েকজন প্রিন্স সম্প্রতি যারা ইউরোপ ভ্রমণ করেছেন তারাও আক্রা'ন্তের তালিকায় আছেন। এদিকে দেশটির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়ার বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, কয়েক সপ্তাহের মধ্যে সৌদিতে করোনা সং'ক্রমণের সংখ্যা সর্বনিম্ন ১০ হাজার থেকে দুই লাখ পর্যন্ত হতে পারে।

সৌদি আরবে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রা'ন্ত হয়ে মা'রা গেছেন ৪১। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩১ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন আক্রা'ন্তের সংখ্যা ৩২৭ জন। এ নিয়ে মোট আক্রা'ন্ত দাঁড়িয়েছে তিন হাজার ১২২ জনে। সৌদি আরবে প্রতিদিন কয়েক দফায় প্রচুর করোনা রোগী শনা'ক্ত করা হচ্ছে।

বুধবার (৮ এপ্রিল) কয়েক দফায় মোট ৩২৭ জন করোনা রোগী শনা'ক্ত করা হয়। করোনা ভাইরাসের বিস্তার ঠে'কাতে ইতোমধ্যেই কারফিউ জা'রি করা হয়েছে রিয়াদ, জেদ্দা, মক্কা, মদিনা ও আরও বেশকিছু শহরে। কারফিউ এবং করোনা প্রতিরো'ধের নির্দে'শ না মানলে অমা'ন্যকারীর বিরু'দ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে সরকার।
সূত্র : নিউইয়র্ক টাইমস

captcha