তেহরান (ইকনা): স্যাটেলাইট চিত্রে দেখা গিয়েছে যে, মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলে প্রায় ২০০ বাড়িঘর ধ্বংস হয়েছে।

স্যাটেলাইট থেকে সংগৃহীত সম্প্রতি প্রকাশিত এসকল ছবি থেকে এটাই প্রমাণ হয় যে, মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানেরা গণহত্যার স্বীকার হয়েছে।
হিউম্যান রাইটস ওয়াচ ঘরবাড়ি ধ্বংসকে যুদ্ধ অপরাধ হিসাবে অভিহিত করেছে এবং দোষীদের চিহ্নিত করার আহ্বান জানিয়েছে।

