IQNA

ইসরাইলি প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাল সৌদি আরব

20:53 - June 11, 2020
সংবাদ: 2610945
ইসরাইলি প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাল সৌদি আরব
তেহরান (ইকনা): ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পশ্চিম তীরের কিছু অংশ দখলের ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। ইহুদিবাদী রাষ্ট্রটির প্রধানমন্ত্রীর এমন বক্তব্য প্রত্যাখ্যান করেছে দেশটি।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান ঘোষণা করেছেন: ইসরাইলি প্রধানমন্ত্রীর এমন ঘোষণা ফিলিস্তিনি জনগণের অধিকার খর্ব এবং জাতিসংঘের নীতিমালা স্পষ্টভাবে লঙ্ঘন করেছে। আরব। এমন বিপজ্জনক ঘোষণা যে কোনো ধরণের শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করবে। এজন্য সৌদি আরব ইসরাইলি প্রধানমন্ত্রীর ঘোষণাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে।

তিনি বলেন: ফিলিস্তিনি জনগণের অধিকার খর্ব হয় এমন কোনো বিষয় মেনে নেয়া হবে না। ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরাইলের কোনো অপতৎপরতা সফল হবে না বলেও জানিয়েছে দেশটি।

ইসরাইলের এমন আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায় ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে নিন্দা জানানোরও আহ্বান জানিয়েছে সৌদি আরব।

এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পশ্চিম তীরের জর্ডান উপত্যাকা দখলের ঘোষণার বিষয়ে ইসলামি সহযোগিতা সংগঠনের (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে সৌদি আরব। iqna

captcha