IQNA

20:24 - June 19, 2020
সংবাদ: 2610985

ইসলামিক মাগরেবে আল-কায়েদার নেতা নিহত

তেহরান (ইকনা): ইসলামিক মাগরেবে সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার নেতা আবদুল মালিক দ্রুকডালের নিহত হাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে এই সন্ত্রাসী গোষ্ঠী।

ইসলামিক মাগরেবে আল-কায়েদার নেতা নিহত

ফ্রান্স জুন মাসের প্রথম দিকে "ইসলামিক মাগরেবে" আল-কায়েদার নেতা আবদুল মালিক দ্রুকডালের নিহত হওয়ার খবর প্রকাশ করে। এই শীর্ষ সন্ত্রাসীর নিহত হওয়ার বিষয়টি আল-কায়েদা গতকাল ১৮ই জুনে নিশ্চিত করেছে।

আল-কায়েদার সন্ত্রাসী সংগঠনের গোয়েন্দা বাহিনী আল-আন্দালাস ইন্সটিটিউট বৃহস্পতিবার এক অডিও বার্তায় ইসলামিক মাগরেবে আবদুল মালিক দ্রুকডালের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

আবদুল মালিক দ্রুকডালের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করে আল-কায়েদার সিনিয়র সদস্য ‘আবু আবদুল এলাহ আহমাদ’ ফ্রান্স ও এই অঞ্চলের অন্যান্য দেশকে হুমকি দিয়ে বলেছে, তাদের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত থাকবে।

এর আগে ফরাসী প্রতিরক্ষা মন্ত্রী ফ্লোরেন্স পারলি ঘোষণা করেছিলেন, মালি প্রজাতন্ত্রের উত্তরাঞ্চলে একটি সামরিক অভিযানের সময় দ্রুকডাল নিহত হয়েছে। iqna

 

captcha