IQNA

18:49 - July 01, 2020
সংবাদ: 2611056

মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তে পাইলট নিহত

তেহরান (ইকনা): যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনায় দেশটির বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। নিয়মিত অনুশীলনের সময় বিমানটি বিধ্বস্ত হলে এর পাইলট নিহত হন বলে বুধবার মার্কিন বিমান বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে।

মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তে পাইলট নিহত

এতে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সাউথ ক্যারোলিনার কলাম্বিয়ার ৩০ মাইল পূর্বে বিমান বাহিনীর লকহিড-মার্টিন এফ-১৬সিএম যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। রাতে নিয়মিত অনুশীলনের সময় শ্য এয়ার ফোর্স ঘাঁটির কাছে বিমানটি আছড়ে পড়লে পাইলট নিহত।

দেশটির বিমান বাহিনী বলেছে, বিমানটিতে শুধুমাত্র পাইলটই ছিলেন। তবে এই পাইলটের ব্যাপারে আর কোনও তথ্য প্রকাশ করা হয়নি।

বিমান বিধ্বস্তের কারণ এখনও জানা যায়নি বলে বিবৃতিতে জানানো হয়েছে। তবে যুদ্ধ বিমান বিধ্বস্তের কারণ জানতে তদন্ত কমিটি কাজ শুরু করেছে।

সূত্র: রয়টার্স।

captcha