IQNA

19:09 - July 04, 2020
সংবাদ: 2611076

আমেরিকার মসজিদে বিনামূল্যে করোনার টেস্ট

তেহরান (ইকনা): কোভিড-১৯-এর বিস্তার প্রতিরোধ করার জন্য আমেরিকার একটি মসজিদ সকল মুসল্লি এবং নাগরিকদের নিকট থেকে বিনামূল্যে করোনার টেস্ট করে দিচ্ছে।

আমেরিকার মসজিদে বিনামূল্যে করোনার টেস্ট

টেক্সাসের প্রাচীনতম মসজিদসমূহের মধ্যে একটি মসজিদ হচ্ছে ডালাসের আল-ইসলাম মসজিদ। এই মসজিদে গতকাল থেকে বিনামূল্যে করোনার টেস্ট নেওয়া শুরু করেছে।

ডালাসের দক্ষিণে অবস্থিত আল-ইসলাম মসজিদটি ৬৫ বছর ধরে নিয়মিত খাদ্য, পোশাক সহ বিভিন্ন সরঞ্জাম দরিদ্র ও অভাবীদের মধ্যে বিতরণ করতে আসছে। প্রতি বছর প্রায় ২৬-এর বেশি লোক মসজিদের দাতব্য সেবা ব্যবহার করে।

আমেরিকায় প্রায় ২৭ লাখ ৪০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এপর্যন্ত ১ লাখ ৩০ হাজার জনের মৃত্যু হয়েছে। এই ভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা দিক থেকে আমেরিকা শীর্ষস্থানে রয়েছে। iqna

 

captcha