IQNA

22:47 - August 04, 2020
সংবাদ: 2611262

বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে শতাধিক আহত + ভিডিও

তেহরান (ইকনা): লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। আজ (মঙ্গলবার) সন্ধ্যায় এ বিস্ফোরণ ঘটে এবং এর প্রচণ্ডতায় পুরো বৈরুত শহর কেঁপে ওঠে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এ খবর দিয়েছে।

বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে শতাধিক আহত + ভিডিও

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণে বহু ঘর-বাড়ির জানালা ভেঙে পড়ে এবং শত শত মানুষ আহত হয়েছে। বিস্ফোরণস্থলের লোকজন সামাজিক যোগাযোগের মাধ্যমে ছবি ও ভিডিও পোস্ট করেছেন তা নিরপেক্ষভাবে যাচাই করা যায় নি। সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে- ব্যাপক মাত্রায় ধোঁয়ার কুন্ডুলি উঠছে।

লেবাননের স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান জানিয়েছেন, বৈরুত বন্দর এলাকার এ বিস্ফোরণে বহু সংখ্যক মানুষ আহত হয়েছে। আমেরিকা বলেছে, তারা বিস্ফোরণের ঘটনা জানে এবং ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

স্থানীয় সূত্রগুলি বলছে যে, বিস্ফোরণের স্থানে একটি পেট্রোল ট্যাঙ্ক ছিলো যা অজানা কারণে বিস্ফোরিত হয়েছে।  iqna

 

captcha