IQNA

21:09 - September 10, 2020
সংবাদ: 2611452

উজবেকিস্তানের নাগরিক সেই আবদুল কাদিরকে ১৪০০ বছরের কারাদণ্ড দিল তুরস্কের আদালত

তেহরান (ইকনা): নাইট ক্লাবে হামলার ঘটনায় উজবেকিস্তানের নাগরিক আবদুল কাদির মাশারিপভকে ১ হাজার ৪০০ বছর কারাদণ্ড দিয়েছে তুরস্কের আদালত।২০১৭ সালে নববর্ষের রাতে ইস্তাম্বুলের রেইনা নাইট ক্লাবে বন্দুক হামলা চালিয়ে কাদির ৩৯ জন নিরপরাধ মানুষকে হত্যা করেন। তিন বছর বিচার কার্যক্রম চলার পর গতকাল সোমবার রায় ঘো'ষণা করে ইস্তাম্বুলের একটি আদালত।

উজবেকিস্তানের নাগরিক সেই আবদুল কাদিরকে ১৪০০ বছরের কারাদণ্ড দিল তুরস্কের আদালত

তুর্কি বা'র্তা সং'স্থা আনাদুলু জানিয়েছে, মাশারিপভকে স্বে'চ্ছা'য় হ'ত্যা ও সং'বি'ধান ল'ঙ্ঘ'নের অভি'যোগে যা'বজ্জী'বন কা'রাদ'ণ্ড দেওয়া হয়। এছাড়াও ৭৯ জনকে হ'ত্যা চে'ষ্টা'র অভি'যোগে তাকে আরও এক হাজার ৩৬৮ বছর কা'রাদ'ণ্ড দেওয়া হয়। দ'ণ্ড চ'লাকা'লে সে কোনো প্যা'রো'ল সুবিধা পাবে না।
এদিকে, এই হা'ম'লায় স'হযো'গিতার দা'য়ে ইলিয়াস মাসারিপভ নামে আরেক ব্যক্তিকে এক হাজার ৪০০ বছরের বেশি সময় কা'রাদ'ণ্ড দেওয়া হয়েছে। এছাড়া স'ন্ত্রা'সী সং'গ'ঠ'নটির সদ'স্য হওয়ায় আরও ৪৮ জনকে বিভি'ন্ন মে'য়া'দে কা'রাদ'ণ্ড দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালে রেইনা নাইট ক্লাবে একটি অটোমেটিক রাইফেল দিয়ে হামলা চালায় কাদির। ১টা ১৫ মিনিটে নাইটক্লাবটিতে যখন সবাই নতুন বছরকে স্বাগত জানাচ্ছিল তখন এই হামলাটি সংঘটিত হয়েছিল। সেই বছরই ১৭ জানুয়ারিতে সন্দেহভাজন বন্দুকধারী আবদুল কাদির মাশারিপভকে আটক করা হয়।
সূত্র: বিবিসি

 

captcha