IQNA

20:25 - September 22, 2020
সংবাদ: 2611518

ইরাকে ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযার জিয়ারতকারীর উপর হামলা নস্যাৎ

তেহরান (ইকনা): ইরাকের নিরাপত্তা মিডিয়া গ্রুপ তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর অন্যতম এক কমান্ডারের ঘোষণা হওয়ার খবর জানিয়েছে। এই শীর্ষ সন্ত্রাসী আসন্ন আরবাইন উপলক্ষে আগত জিয়ারতকারীদের উপর হামলা চালানোর পরিকল্পনা করেছিল।

ইরাকে ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযার জিয়ারতকারীর উপর হামলা নস্যাৎ

ইরাকের নিরাপত্তা মিডিয়া গ্রুপ ২১শে সেপ্টেম্বর এক বিবৃতিতে ঘোষণা করেছে: ইরাকের জাতীয় সুরক্ষা বাহিনীর বীরগণ আজ সকালে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাগদাদে একটি সুনির্দিষ্ট অপারেশনের মাধ্যমে দায়েশ তথা আইএসের এই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তি আরবাইন তথা চল্লিশায় অংশগ্রহণ করা জিয়ারতকারীদের বিরুদ্ধে সন্ত্রাসী অভিযান চালাতে চেয়েছিল।

এই ব্যক্তির কাছ থেকে প্রাপ্ত স্বীকারোক্তি থেকে যানা যায় যে, এই ব্যক্তি কিরকুক মুক্ত করার অভিযানে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বেশ কয়েকটি সন্ত্রাসী অভিযানে জড়িত ছিল।

গ্রেপ্তার করার পর এই শীর্ষ সন্ত্রাসীকে বিচারের জন্য বিচার বিভাগে প্রেরণ করা হয়েছে। iqna

captcha