তেহরান (ইকনা): হযরত মুহাম্মাদ (সা.)এর ওফাত এবং তাঁর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হাসান মুজতাবা (আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইসলামী বিপ্লবের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ী’র উপস্থিতিতে আজ (শুক্রবার) সকালে শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

স্বাস্থ্যকর নিয়ম পালন করার কারণে জনগণের উপস্থিতি ব্যতীত এই শোকানুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। উক্ত শোকানুষ্ঠানে আহলুল বায়েতের (আ.) শানে বিশেষ করে হযরত মুহাম্মাদ (সা.) ও ইমাম হাসানের জীবনীর উপর আলোকপাত করেন হুজ্জাতুল ইসলাম কাশানী।
এছাড়াও এই শোকানুষ্ঠানে জনাব মুর্তজা তাহেরী আহলুল বায়েতের (আ.) মুসিবতের আলোকে মর্সিয়া পাঠ করেন। iqna