IQNA

20:34 - November 07, 2020
সংবাদ: 2611774

অবিবাহিত যুগলের একসঙ্গে থাকা ও অ্যালকোহল পানের সুযোগ দিচ্ছে আরব আমিরাত

তেহরান (ইনকা): অবিবাহিত যুগল চাইলে একসঙ্গে থাকতে পারবে, এমন সুযোগ প্রদান করতে পদক্ষেপ নিতে যাচ্ছে রক্ষণশীল সংযুক্ত আরব আমিরাতের সরকার। এর পাশাপাশি দেশটিতে অ্যালকোহল পানের কড়াকড়িও শিথিল করা হবে বলে জানা গেছে। আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম নিউজ এজেন্সি ও সংবাদপত্র দ্য ন্যাশনাল এসব তথ্য নিশ্চিত করেছে।

অবিবাহিত যুগলের একসঙ্গে থাকা ও অ্যালকোহল পানের সুযোগ দিচ্ছে আরব আমিরাত

মুসলিম দেশ বলে পরিচিত দেশটি তাদের ইসলামি আইনকে ঢেলে সাজানোর পরিকল্পনা করছে বলে জানানো হয়েছে। ব্যাক্তিগত স্বাধীনতার সীমারেখা বর্ধিত করার জন্য ইসলামি আইনে শিথিলতা আনা হচ্ছে বলে জানিয়েছে দেশটি। বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের অন্যতম জায়গা সংযুক্ত আরব আমিরাত। অবকাশ যাপনের জন্য সারাবিশ্বের লোকজন এখানে আসে। কিন্তু পর্যটকদের জন্য অ্যালকোহল পান ও অবকাশ যাপনের যাবতীয় আয়োজনের ব্যবস্থা থাকলেও দেশটির নাগরিকদের এসবের মধ্যে জড়িয়ে যাওয়াকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হতো। দেশটি কর্তৃক এমন সময় এ ঘোষণাটি আসলো যখন মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় ইসরাইলের সঙ্গে দেশটির সম্পর্ক স্থাপিত হয়েছে। ধারণা করা হচ্ছে, এর মধ্য দিয়ে দেশটিতে ইসরাইলি বিনিয়োগের পাশাপাশি পর্যটকের সংখ্যা বাড়বে।

অ্যালকোহল পান করা, সংগ্রহ করা কিংবা বাজারজাত করার অপরাধে ২২ বছর বা তারও বেশি শাস্তির বিধানটি এখন পরিবর্তন হবে। এর আগে লাইসেন্সের ম্যাধ্যমে অ্যালকোহল পানের অনুমতি ছিল কিন্তু নতুন আইনে এ ধরনের কোনো বিধিনিষেধ থাকছে না।
সূত্র: ডব্লিউএএম নিউজ এজেন্সি, দ্য ন্যাশনাল, ইকোনমিকস টাইমস।

captcha