IQNA

0:03 - December 23, 2020
সংবাদ: 2612000

পবিত্র কাবাঘরের ডিজাইনারের ইন্তেকাল

তেহরান (ইনকা): পবিত্র কাবা শরিফের দরজার ডিজাইনার মুনীর আল জুন্ডি গত বুধবার জার্মানির স্টুটগার্টে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পবিত্র কাবাঘরের ডিজাইনারের ইন্তেকাল

তিনি সৌদি আরবের বাদশা খালিদ বিন আবদুল আজিজের নির্দেশে ১৩৯৯ হিজরিতে কাবাঘরের দরজাটি ডিজাইন করেছিলেন।

বাদশা খালিদ কাবার দরজা পরিবর্তন করার আদেশ জারি করেছিলেন। বাদশা আবদুল-আজিজের আমলে যে দরজাটি তৈরি হয়েছিল তা জরাজীর্ণ ছিল। তিনি কাবাঘরের ভেতরে যেখানে একটি সিঁড়ি ছাদে নিয়ে যায় সেখানে অন্য একটি দরজার কাজ করার আদেশও দিয়েছিলেন। সূত্র: mtnews24

captcha