তেহরান (ইকনা): জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার নেতা জাকি উর রহমানকে গ্রেপ্তার করেছে পাকিস্তান। তিনি ভারতে মুম্বই হামলার অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন বলেন দাবি করে আসছিল যুক্তরাষ্ট্র। সন্ত্রাসবাদ দমনে বৈশ্বিক তীব্র চাপের মুখে রয়েছে পাকিস্তান। গত এক বছরে একাধিক প্রভাবশালী জঙ্গিনেতাকে গ্রেপ্তার করেছে দেশটি। সর্বশেষ জাকি উর রহমানকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন দেশটির কাউন্টার-টেরোরিজম কর্মকর্তারা।
