IQNA

21:46 - January 03, 2021
সংবাদ: 2612058

কয়েক সপ্তাহ'র মধ্যে করোনার টিকা ইরানে আসবে: প্রেসিডেন্টের আশাবাদ

তেহরান (ইকনা): ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি আশাবাদ ব্যক্ত করে বলেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই করোনার টিকা কেনার কাজ সম্পন্ন হবে এবং টিকা দেশে আসবে। তিনি আজ (রোববার) জাতীয় অর্থনৈতিক সমন্বয় টাস্কফোর্সের বৈঠকে এ কথা বলেন।

কয়েক সপ্তাহ'র মধ্যে করোনার টিকা ইরানে আসবে: প্রেসিডেন্টের আশাবাদ
তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংক, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাজেট পরিকল্পনা সংস্থা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে সমন্বয়ের ভিত্তিতে এমন ভাবে কাজ করতে হবে যাতে দ্রুততম সময়ের মধ্যে টিকা কেনার কাজ সম্পন্ন হয় এবং দ্রুত টিকা দেশে আসে।  পার্সটুডে
 
তিনি বলেন, ভ্যাকসিন দেশে আসার সঙ্গে সঙ্গে অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা কর্মী ও প্রবীণদের শরীরে টিকা প্রয়োগ করা হবে।
 
রুহানি বলেন, তার সরকার নিষেধাজ্ঞা মোকাবেলায় অর্জিত অভিজ্ঞতার আলোকে আগামী বছরের বাজেট তৈরি করেছে যাতে দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত হয়। 
 
ইরান গত সপ্তাহে নিজেদের তৈরিকৃত করোনার টিকা মানবদেহে পরীক্ষামূলকভাবে প্রয়োগ শুরু করেছে। এর পাশাপাশি দেশটি বিদেশ থেকেও করোনা টিকা কেনার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে বলে জানা গেছে। iqna
 
 
captcha