তেহরান (ইনকা): ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন সেনাবহরে আবারো হামলা হয়েছে। নিউজ চ্যানেল 'সাবিরিন' শুক্রবার রাতে জানিয়েছে, ইরাকের সালাউদ্দিন প্রদেশে মার্কিন সেনাবাহিনীর লজিস্টিক ইকুইপমেন্ট পরিবহনের সময় একটি বহরে রাতে হামলার ঘটনা ঘটেছে। এর ফলে ওই বহরের ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
