তেহরান (ইকনা): চীনের শানশি প্রদেশের শিয়ানের গ্রেট মসজিদ। এটি চীনের সবচেয়ে বড় এবং পুরনো মসজিদ। এই মসজিদটি নির্মাণে অনন্য এক পদ্ধতির ব্যবহার হয়েছে। তাই পর্যটকদের কাছে একটি জনপ্রিয় পর্যটনস্থল হয়ে উঠেছে। মসজিদটির অধিকাংশ অংশ মিং রাজত্বের শুরুর দিকে তৈরি করা হয়েছে। যে কারণে মসজিদটি পর্যটকদের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে তা হচ্ছে, এটা পুরোপুরি কাঠের তৈরি।
