IQNA

0:01 - February 06, 2021
সংবাদ: 2612210

ইন্দোনেশিয়ায় অমুসলিম শিক্ষার্থীদের জন্য তুলে নেওয়া হলো বাধ্যতামূলক হিজাব আইন

তেহরান (ইকনা): ইন্দোনেশিয়ার সরকার হিজাব সংক্রান্ত নতুন একটি আইন পাস করেছে। এই আইনের মাধ্যমে অমুসলিম শিক্ষার্থীদের ইসলামিক হিজাব ব্যবহারের ক্ষেত্রে কোন প্রকার চাপ প্রয়োগ করা হবে না।

ইন্দোনেশিয়ায় অমুসলিম শিক্ষার্থীদের জন্য তুলে নেওয়া হলো বাধ্যতামূলক হিজাব আইন

ইন্দোনেশিয়ার কর্মীরা সরকারি স্কুলে ইসলামিক পোশাক বাধ্যতামূলক প্রসঙ্গটি নিষিদ্ধ করার ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রশংসা করেছেন।

মানবাধিকার পর্যবেক্ষক গবেষক আন্দ্রেয়াস হেরসোনো বলেছেন, ইন্দোনেশিয়ায় ২০টিরও অধিক প্রদেশের স্কুলসমূহে এখনও ধর্মীয় হিজাব বাধ্যতামূলক; এক্ষেত্রে সরকারের এধরণের সিদ্ধান্ত একটি ইতিবাচক পদক্ষেপ।

ইন্দোনেশিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রী ইয়াকুত চুলিল ঘোমাস বলেন: ধর্মের আনুগত্যের নামে অন্যের স্বাধীনতা লঙ্ঘনের কোনও কারণ নেই।

এছাড়াও, শিক্ষামন্ত্রী নাদিম মাকারেম বলেন: ইন্দোনেশিয়ার স্বায়ত্তশাসিত প্রদেশ আচেহ। এই প্রদেশে ইসলামী আইন মোতাবেক সকল কাজ পরিচালিত হয়। একরাণে এই প্রদেশ এই আইনটি ব্যতিক্রম।

কোমনাস এইচএএম (Komnas HAM) মানবাধিকার কর্মকর্তা বেকা ওলং হাপসারা বলেন, এই আইন জনগণের মতামত প্রকাশের পছন্দকে সম্মান করে।

তিনি বলেন: শিক্ষা প্রতিষ্ঠান সমূহ একটি স্বতন্ত্র এবং বৈষম্যহীন স্থান এবং এই স্থানে শিক্ষার্থীদের আত্মা ও মনোভাবের বিকাশ হয়।

ইন্দোনেশিয়ার সংবিধান ছয়টি ধর্মকে স্বীকৃতি দিয়েছে; দেশটির মোট জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ মুসলিম। তবে বিগত কয়েক বছরে অন্যান্য ধর্মের অসহিষ্ণুতা নিয়ে উদ্বেগ বেড়েছে। iqna

captcha