IQNA

0:02 - February 23, 2021
সংবাদ: 2612310

ইমাম জাওয়াদ (আ.)এর জন্মবার্ষিকীতে সুসজ্জিত করা হলো ইমাম আলী (আ.)এর রওজা শরীফ + ছবি

তেহরান (ইকনা): আহলে বায়েত (আ.)এর নবম নক্ষত্র ইমাম জাওয়াদ (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে ইরাকের পবিত্র নগরী নাজাফে ইমাম আলী (আ.)এরে পবিত্র মাযার সুসজ্জিত করা হয়েছে।

ইমাম জাওয়াদ (আ.)এর জন্মবার্ষিকীতে সুসজ্জিত করা হলো ইমাম আলী (আ.)এর রওজা শরীফ + ছবি
ইমাম আলী (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী এবং ইমাম জাওয়াদ (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে এই মাযারেরে ভিতর এবং প্রাঙ্গণ সুসজ্জিতের কাজ শুরু করা হয়েছ। 
 
আসন্ন ১৩ই রজবে ইমাম আলী (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী। এই মহামানব একমাত্র ব্যক্তি যিনি পবিত্র কাবা ঘরের মধ্যে জন্মগ্রহণ করেছে। তাঁর পূর্বে কেউ এই পবিত্র ঘরে জন্মগ্রহণ করেননি এবং পরেও কেউ সেখানে জন্মগ্রহণ করার সৌভাগ্য অর্জন করবে না। 
 
ইমাম আলী (আ.)এর জন্মগ্রহণের ঘটনাটি একটি ঐতিহাসিক ঘটনা। আমিরুল মু’মিনি হযরত আলী ইবনে আবু তালিব অমুল ফিলের (হস্তিবর্ষ ) ত্রিশতম বছর অর্থাৎ হিজরতের ২৩ বছর পূর্বে পবিত্র কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করেন।
 
তাঁর এই পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে খাদেমগণ  মাযারের প্রাঙ্গণ ফুল ও রঙ্গিন কাপড় দিয়ে সাজানোর কাজ শুরু করেছেন।  iqna
 
 
captcha