তেহরান (ইকনা): আসন্ন রমজান উপলক্ষে ১৩ ভাষায় অনূদিত পবিত্র কোরআনের ১৪ হাজার কপি বিতরণ করবে দুবাইয়ের একটি সামাজিক প্রতিষ্ঠান। ইতিমধ্যে পবিত্র কোরআনের কপিগুলো দুবাই কাস্টমস দেশটির প্রাচীনতম বেসরকারি প্রতিষ্ঠান দার আল বির সোসাইটিকে প্রদান করেছে। দুবাই কাস্টমস ধর্মীয় ও জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করে।
