IQNA

ইমাম আলী (আ.)-এর পবিত্র মাজারে “আলীউন রায়তুল হুদা” পতাকা উড্ডয়ন + ছবি

4:48 - February 26, 2021
সংবাদ: 2612333
ইমাম আলী (আ.)-এর পবিত্র মাজারে “আলীউন রায়তুল হুদা” পতাকা উড্ডয়ন + ছবি
তেহরান (ইকনা): ইমাম আলী (আ.)-এর  পবিত্র জন্মবার্ষিকীর প্রাক্কালে এই মহামানবের মাযারের গম্বুজে “আলীউন রায়তুল হুদা” পতাকা উত্তোলন করা হয়েছে। 
বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)এর একমাত্র প্রতিনিধি ও উত্তরসূরি ইমাম আলী ইবনে আবু তালিবের (আ.) পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর মাজারের খাদেমগণ “আলীউন রায়তুল হুদা” পতাকা উত্তোলন করেছেন। 
 
এই পতাকায় “আলীউন রায়তুল হুদা”  «علی رأیة الهدی» লেখা আছে। প্রতিবছর ১৩ই রজব আমিরাল মু’মিনীন আলী (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে এই পতাকা তাঁর পবিত্র মাযারের গম্বুজে উত্তোলন করা হয়। 
 
এছাড়াও ইমাম আলী (আ.)এর শানে বর্ণিত নবী করিম (সা.)এর হাদিস ও প্রাকৃতিক ফুল দিয়ে তাঁর মাজার সুসজ্জিত করা হয়েছে।  iqna

 

 

پرچم ولادت مولود کعبه بر فراز گنبد حرم حضرت علی(ع) برافراشته شد + عکس 
 
 
 
 
captcha