IQNA

0:01 - March 03, 2021
সংবাদ: 2612382

করাচি বিমানবন্দরে ভারতীয় বিমানের জরুরি অবতরণ

তেহরান (ইকনা) : পাকিস্তানের করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইট। মঙ্গলবার সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ফেরার পথে মাঝআকাশে বিমানের এক যাত্রী হৃদরোগে আক্রান্ত হলে জরুরি ভিত্তিতে বিমানটি করাচিতে জরুরি অবতরণ করে। 

করাচি বিমানবন্দরে ভারতীয় বিমানের জরুরি অবতরণ

জরুরি ভিত্তিতে অবতরণের জন্য ওই বিমানের পাইলট করাচি বিমানবন্দরে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন। ভোর সাড়ে ৫টার দিকে বিমানটি করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 
 
মেডিকেল ইমার্জেন্সির কারণে ফ্লাইটটি জরুরি অবতরণ করলেও দুর্ভাগ্যজনকভাবে ওই যাত্রীকে বাঁচানো যায়নি। লক্ষ্ণৌগামী ইন্ডিগোর ওই ফ্লাইটটিতেই হাবিবুর রহমান (৬৭) নামে যাত্রীটি মৃত্যুবরণ করেন। মৃত ওই যাত্রীর পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছে ইন্ডিগো। এমটি নিউজ  
captcha