IQNA

20:13 - March 13, 2021
সংবাদ: 2612448
আব্দুল বাসিতের ছেলে জানিয়েছেন:

“শিশুদের জন্য কুরআনের শিক্ষক” ফেসবুক পেজ চালু

তেহরান (ইকনা):  মিশরের প্রসিদ্ধ ক্বারি আব্দুর বাসিত আব্দুস সামাদের পুত্র তারিক আব্দুল বাসিত তার ফেসবুক পেজে “শিশুদের জন্য কুরআনের শিক্ষক” নামক এক পেজ চালু করেছেন বলে জানিয়েছেন। 

“শিশুদের জন্য কুরআনের শিক্ষক” ফেসবুক পেজ চালু

ফেসবুকে এক বার্তায় তিনি বলেছেন: শেখ আবদুল বাসিত আবদুল সামাদের কণ্ঠে “শিশুদের জন্য কুরআন শিক্ষক” নামক একটি পেজ ১০ম মার্চ চালু করা হয়েছে। 
 
শেখ আবদুল বাসিত আবদুল সামাদ মিশরসহ আরব ও ইসলামী বিশ্বের অন্যতম বিখ্যাত ও খ্যাতনামা ক্বারি। তাঁর উচ্চমান ও মনোরম কণ্ঠ ও তিলাওয়াতের অনন্য পদ্ধতির কারণে তিনি বিশ্বজুড়ে জনপ্রিয়তার শীর্ষে আছেন।
 
ইসলামিক বিশ্বের এই বিখ্যাত ক্বারি তাঁর ভাল কণ্ঠের কারণে "গোল্ডেন কণ্ঠস্বর" এবং "ভয়েস অফ মক্কা" নামে পরিচিত ছিল।iqna
 

 

captcha