IQNA

মক্কা-মদিনা নিয়ে মুসলমানদের মধ্যে ফেতনা সৃষ্টি করছে “দাহি খালফান”

0:04 - March 18, 2021
সংবাদ: 2612481
মক্কা-মদিনা নিয়ে মুসলমানদের মধ্যে ফেতনা সৃষ্টি করছে “দাহি খালফান”
তেহরান (ইকনা): দুবাইয়ের উপ-পুলিশ প্রধান মুসলমানদের মধ্যে ফেতনা ও বিভক্তি সৃষ্টি করার লক্ষ্যে তার টুইটার পেজে একাধিক ভুয়া টুইট করেছে। এসকল টুইট প্রকাশ হওয়ার পর সামাজিক মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। 
সৌদিদের উস্কে দেওয়ার লক্ষ্যে দুবাইয়ের উপ-পুলিশ প্রধান “দাহি খালফান” একাধিক বানোয়াট টুইট প্রকাশ করে দাবি করেছে যে, ইরানী ও ইয়েমেনীরা মক্কা দখল করতে চায়। মক্কা প্রতিরক্ষা করার জন্য সুন্নিদের প্রতি তিনি আহ্বান জানিয়েছে।
 
তার বিভ্রান্তিকর একটি টুইটার হচ্ছে, "হে সুন্নীগণ, কয়েক লক্ষ যোদ্ধা সংগ্রহ করুন এবং চারদিক থেকে মক্কা ঘিরে রাখুন এবং (মক্কার সুরক্ষার জন্য) আপনার জীবন উৎসর্গ করার শপথ করুন; "যাতে ইরান জানুক যে আমরা কারা।”!
 
অপর এক ভ্রান্তিমূলক টুইটে খালফান লিখেছে: "বায়তুল্লাহর প্রতিরক্ষা করতে ইরান ব্যতীত সমস্ত ইসলামী দেশ থেকে আপনার সৈন্য সংগ্রহ করুন।"
 
খালফানের এই বিভ্রান্তিকর টুইটাররে ব্যাপক প্রতিবাদ জানিয়ে সামাজিক মিডিয়া ব্যবহারকারী আরবগণ। "সান্দা" নামের একজন সামাজিক মিডিয়া ব্যবহারকারী দুবাইয়ের উপ-পুলিশ প্রধানের এসকল টুইটের জবাবে লিখেছেন: “আলে নাহিয়ান এবং আলে সৌদি ঘোষণা করেছে তারা জায়োনিস্ট এবং আমেরিকানদের ভাড়াটে ছাড়া কিছুই নয়। তুমি চাচ্ছো আরব দেশগুলোর অর্ধ বিলিয়ন মানুষ এবং বিশ্বের দুই বিলিয়ন মুসলমান তাদের কাছে আত্মসমর্পণ করুক!”
 
এছাড়াও “আল-আসিল আল-ইয়ামানী” লিখেছেন: “সংযুক্ত আরব আমিরাত হচ্ছে আরব বিশ্বের পাজরে বিষাক্ত ছুরি”।
 
দাহি খালফানের টুইটসমূহ উপহাস করে “রেজওয়ান মোফাজ্জল” লিখেছেন: “খালফান ভুলে যেও না যে, পারস্য উপসাগরে মার্কিন সামরিক ঘাঁটিগুলো পবিত্র স্থানগুলোর সুরক্ষার গ্যারান্টি দিয়েছে এবং বাইডেনের নির্দেশ আমেরিকান সেনাবাহিনী বায়তুল্লাহ আল-হারামেরে হাজিদের এবং হযরত মুহাম্মাদ (সা.)এর রওজা মোবারক জিয়ারতকারীদের সুরক্ষা প্রদান করছে। এ নিয়ে তুমি চিন্তা করো না!!” iqna
 

 

captcha