IQNA

22:31 - March 30, 2021
সংবাদ: 2612533

ইহুদি বসতি স্থাপনাকারীরা সন্ত্রাসী চক্র গড়ে তুলছে: ফিলিস্তিনি কর্মকর্তা

তেহরান (ইকনা): ফিলিস্তিনের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেছেন, পশ্চিম তীরে অবধৈ ইহুদি বসতি স্থাপনকারীরা সাধারণ ফিলিস্তিনিদের ওপর হামলা চালানোর জন্য বিভিন্ন রকমের চক্র গড়ে তুলছে।  

ইহুদি বসতি স্থাপনাকারীরা সন্ত্রাসী চক্র গড়ে তুলছে: ফিলিস্তিনি কর্মকর্তা
ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের কর্মকর্তা গাসান দাগলাসের বরাত দিয়ে ফিলিস্তেনের বার্তা সংস্থা ওয়াফা এ খবর দিয়েছে। গাসান দাগলাস ইসরাইলের বসতি স্থাপন কার্যক্রম পর্যব্ক্ষেণ করে থাকেন। তিনি বলেন, যেসমস্ত উগ্রবাদী ইহুদি বসতি স্থাপনকারী ‘প্রাইস ট্যাগ’-এর সদস্য তারা বর্তমানে পশ্চিম তীরের উত্তরে সালফিট শহরে তৎপরতা চালাচ্ছে।  
 
গাসান দাগলাস বলেন, এই উগ্রবাদীরা ফিলিস্তিনি জনবসতিতে ভাংচুর ও সহিংসতা চালাচ্ছে। পাশাপাশি মুসলমানদের পবিত্র স্থাপনাগুলোতেও তারা হামলা চালাচ্ছে।  
 
স্থানীয় ফিলিস্তিনি কর্মকর্তা জানান, অবৈধ ইহদি বসতি স্থাপনকারীরা গত রোববার বিকেলে সালফিট শহরের পশ্চিমে কাফ্‌র আদ-দিক শহরে একজন ফিলিস্তিনি নাগরিকের ওপর হামলা চালায়। এছাড়া, খালেত হাসান এলাকায় আরো দুই ফিলিস্তিনির ওপর গুলি  চালানো হয়েছে। এতে তারা আহত হন। পার্সটুডে
captcha