তেহরান (ইকনা): পবিত্র রমজান মাস বরণ করে নিতে জেরুজালেমের আল আকসা মসজিদে চলছে পরিচ্ছন্নতা অভিযান। নতুন সাজে বর্ণিল রূপ ধারণ করে আল আকসা মসজিদের চারপাশের প্রাঙ্গণ। গতকাল শনিবার (১০ এপ্রিল) সকাল থেকে সাত হাজারের বেশি নারী, শিশু ও কিশোরদের অংশগ্রহণে শুরু হয় পরিষ্কার অভিযান।
আল আকসা এসোসিয়েশন ফর কেয়ার অব অ্যান্ডোমেন্টস এন্ড ইসলামিক সেন্টিটিসরে প্রধান সাফওয়াত ফারিজ বলেন, গত ১২ বছর যাবত এসোসিয়েশন রমজানে আগে আল আকসা মসজিদে পরিষ্কার অভিযান চালিয়ে আসছে। ফিলিস্তিনিদের অন্তরে আল আকসা মসজিদ ও জেরুজালেম নগরীর ভালোবাসা তৈরি করতে স্বেচ্ছাসেবামূলক এ আয়োজন করা হয়।