IQNA

18:12 - June 09, 2021
সংবাদ: 2612933
সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ;

আল-মানার চ্যানেল প্রতিরোধের শত্রুদের বিরুদ্ধে একটি উচ্চ কণ্ঠস্বর

তেহরান (ইকনা): হিজবুল্লাহর মহাসচিব আল-মানার চ্যানেলের ত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বলেছেন: আল-মানার চ্যানেলটি কোন লাভজনক, উত্তেজনামূলক এবং প্রতিযোগিতামূলক চ্যানেল নয়। বরং এই চ্যানেলটি প্রতিরোধ ও ত্যাগের বার্তা সম্প্রচার করে এবং এর জন্য অর্থ প্রদান করে।

আল-মানার চ্যানেল প্রতিরোধের শত্রুদের বিরুদ্ধে একটি উচ্চ কণ্ঠস্বর

আল-মানার টেলিভিশন প্রতিষ্ঠার ত্রিশতম বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রাতে এক বক্তব্যে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন: জেরুজালেম আল-কুদসে অবস্থিত মুসলমানদের প্রথম ক্বিবলা আল-আকসা মসজিদে নামাজ আদায় করার আশা প্রকাশ করেছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।

তিনি বলেন, কুদস ও মসজিদুল আকসা গোটা মুসলিম উম্মাহর সম্পদ এবং বিশ্ব মুসলিম একদিন নির্ভয়ে একসঙ্গে এই মসজিদে নামাজ আদায় করতে পারবে বলে তিনি দৃঢ় বিশ্বাস পোষণ করেন।

সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেন, সকল মুসলিম দেশের উচিত এই মসজিদকে ইহুদিবাদীদের দখলদারিত্ব থেকে মুক্ত করার সংগ্রামে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো।

হিজবুল্লাহ মহাসচিব বলেন, “আমরা একটি বিদ্বেষী, গণ্ডমূর্খ ও সংকটে পতিত শত্রুর মুখোমুখি দাঁড়ায়ে আছি যে অভ্যন্তরীণ সংকট থেকে পালানোর জন্য সামনের দিকে দৌড় দেয়। ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজেকে চলমান রাজনৈতিক সংকট থেকে বের করে আনার জন্য আবারো যেকোনো অপরিপক্ব সিদ্ধান্ত নিতে পারে। কাজেই এ ব্যাপারে মুসলিম বিশ্বকে সচেতন থাকতে হবে। iqna

captcha