IQNA

20:20 - June 22, 2021
সংবাদ: 2613003

নাইজেরিয়ায় শেখ জাকজাকির সমর্থনে মিছিল

তেহরান (ইকনা): নাইজেরিয়ায় ইসলামী আন্দোলনের নেতা শেখ ইব্রাহিম জাকজাকির সমর্থকগণ বিক্ষোভ সমাবেশ করে সেদেশের সরকার নিকট অবিলম্বে শেখ জাকজাকি ও তার স্ত্রীকে মুক্তির আহ্বান জানিয়েছে।

নাইজেরিয়ায় শেখ জাকজাকির সমর্থনে মিছিল

ইসলামিক মুভমেন্ট অফ নাইজেরিয়ার (আইএমএন) নেতার সমর্থকরা সোমবার সেদেশের রাজধানীতে শান্তিপূর্ণ র‌্যালী প্রদর্শন করেছে

ইসলামিক মুভমেন্ট অফ নাইজেরিয়ার নেতা শেখ ইব্রাহিম জাকজাকির সমর্থকরা সোমবার রাজধানীর আবুজা শহরের গারকি অঞ্চলে মিছিল করেছেন। সমাবেশ চলাকালীন সময় শেখ জাকজাকির সমর্থকরা তার সমর্থনে এই বিপ্লবী নেতা ছবি ধারণ করে নাইজেরিয়ান ইসলামিক আন্দোলনের নেতা এবং তাঁর স্ত্রীকে অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে।

সম্প্রতি, শেখ ইব্রাহিম জাকজাকির কন্যা সোহিলা জাকজাকি জানিয়েছিলেন যে, প্রয়োজনীয় চিকিৎসার অবহেলার কারণে তার বাবা-মা গুরুতর অবস্থায় আছেন। এ ব্যাপারে তিনি বলেন: গ্রেপ্তারকালে তাঁর বাবা-মা উভয়ই গুরুত্বর আহত হয়েছিলেন এবং চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হওয়ায় তাদের শারীরিক অবস্থা ততটা ভালো নেই।

২০১৫ সালের ১২ই ডিসেম্বরে উত্তর নাইজেরিয়ার কাদুনা রাজ্যের সেনা ও পুলিশ বাহিনী সেদেশের ধর্মীয় নেতা আল্লামা শেখ জাকজাকির বাড়ীতে হামলা চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তার অনেক সমর্থকরা শাহাদাত বরণ করেন। iqna

captcha