IQNA

বর্তা সংস্থা ইকনা’র সাথে ইরাকী ক্বারীর সাক্ষাতকার;

মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য সংগঠনের প্রধান উৎস হচ্ছে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা

23:28 - January 05, 2015
সংবাদ: 2674425
আন্তর্জাতিক বিভাগ: মুসলিম শিক্ষার্থীদের জন্য পঞ্চতম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ইরাকি প্রতিনিধি জানিয়েছেন: শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা সহ সকল প্রকার কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠানের মাধ্যমে মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য সংগঠন সম্ভব।

বার্তা সংস্থা ইকনা’র সাথে এক সাক্ষাতকারে ইরাকি প্রতিনিধি আব্দুল আলী মুহাম্মাদ কাসেম আল সাদেকী  ‘পবিত্র কুরআন; ভালবাসার অগ্রদূত, মানবিক মর্যাদা ও ঐক্যের প্রতীক’ শ্লোগানে মাধ্যমে বলেছেন: এ শ্লোগানটি উক্ত প্রতিযোগিতাকে মূল্যবান করেছে।  প্রতিযোগিতার বিভিন্ন অংশে ‘পবিত্র কুরআন; ভালবাসার অগ্রদূত, মানবিক মর্যাদা ও ঐক্যের প্রতীক’ শ্লোগানটি ব্যবহার করা হয়েছে।
তিনি আরও বলেছেন: পবিত্র কুরআন ইসলাম ধর্মে সকল মাজহাবের জন্য ঐক্যে প্রতীক এবং «لا إله إلّا الله»، «محمد رسول الله»، (লা-ইলাহা ইল্লাল লাহ এবং মুহাম্মাদুর রাসুলুল্লাহ) শ্লোগান, পবিত্র কুরআন শরিফ, পবিত্র মক্কা শরিফ সহ সকল সম্পর্কিত ধর্মীয় বিষয় সমূহ মুসলিম উম্মাহর জন্য ঐক্য অন্যতম কারণ।
তিনি সর্বশেষে এ প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন তাদের সকল প্রতিযোগীর কুরআন তেলাওয়াতের মান অনেক ভাল বলে অভিহিত করেছেন এবং এ প্রতিযোগিতা সহযোগিতা করার জন্য ইরাকের কুরআন সোসাইটির প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়েছেন।
2670564

captcha