
বার্তা সংস্থা ইকনা: ইসলাম ধর্মে সহনশীলতা এবং শান্তিকামীর ওপর পবিত্র কুরআনের আয়াত এবং হযরত মুহাম্মাদ (সা.)এর হাদীসের সমন্বয়ে বিশ্বের ১৬ ভাষায় এ ভিডিও ক্লিপ নির্মাণ করা হয়েছে।
তুরস্কের "মার্মারা" বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের ৩০ জন দেশী ও বিদেশী শিক্ষার্থীরা এ ভিডিও ক্লিপটি নির্মাণ করেছে। মুসলিম শিক্ষার্থীদের এ প্রকল্পের প্রধান উদ্দেশ্য হচ্ছে ‘ইসলাম শান্তি ও সহনশীলতার ধর্ম’ প্রচার করা।
এ পদক্ষেপ ইউরোপে ইসলাম বিরোধী কার্যক্রম এবং সম্প্রতি ফ্রান্সের ‘চার্লি এবদো’ ম্যাগাজিনের ঘটনাকে কেন্দ্র করে ইসলাম বিদ্বেষী বৃদ্ধি হওয়ার প্রতিবাদে গ্রহণ করা হয়েছে।
পবিত্র কুরআন শরিফের ১১৩টি সুরা ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ দিয়ে শুরু হয়েছে যা মহান আল্লাহর করুণা, সহানুভূতি এবং উদারতা প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। এ ভিডিওতে এ বিষয়ের ওপর গুরুত্বারোপ করে শুরু হয়েছে।
2935098