IQNA

ভারতে ‘ইসলাম ধর্মে নারীর অধিকার’ বিষয়ক সম্মেলন

15:35 - March 10, 2015
সংবাদ: 2959867
আন্তর্জাতিক বিভাগ : ‘ইসলাম ধর্মে নারীর অধিকার’ বিষয়ক সম্মেলন গতকাল (সোমবার, ৯ই মার্চ) বিশ্ব নারী দিবস উপলক্ষে ভারতের আলীগড় শহরে অনুষ্ঠিত হয়েছে।


Two circles ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে ইকনার রিপোর্ট : ‘ইসলাম ধর্মের নারীর অধিকার ও কর্তব্য’ শিরোনামে অনুষ্ঠিত এ সম্মেলনে ঐশী এ ধর্মে নারীর স্থান, বর্তমান প্রেক্ষাপটে মুসলিম নারীর কর্তব্য ও চাওয়া ইত্যাদি বিষয় পর্যালোচিত হয়েছে।

ভারতের আলীগড় ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ‘শাকিল সামাদানী’ এ সম্মেলনে বক্তৃতাকালে বলেন : ইসলাম ধর্ম নারীকে যে অধিকার ১৪ শতাব্দি পূর্বে প্রদান করেছে অমুসলিম নারীরা এখনও তা থেকে বঞ্চিত।

তিনি বলেন : পশ্চিমা বিশ্ব স্বাধীনতার যে অর্থ করে মূলতঃ তা স্বাধীনতা নয়। পশ্চিমা দেশসমূহে ডিভোর্স ও নারীদের উপর সহিংসতার পরিমাণ ইসলামি দেশসমূহের তুলনায় অনেক বেশী।

আলীগড়ের জাগরণী সংস্থার প্রধান শাকিল সামদানী হযরত খাদিজা ও হযরত ফাতেমা (সা. আ.) এর ব্যক্তিত্বের প্রতি ইঙ্গিত করে বলেন : মানব ইতিহাসে এ ধরণের ব্যক্তিত্বের সন্ধান কমই রয়েছে।

আলীগড় কলেজের ‘আঞ্জুমান তাসনিম’ এ সম্মেলনে ইসলামি বিধান মেনে চলার প্রয়োজনীয়তার প্রতি গুরুত্বারোপ করে বলেন : এ সকল বিধানের ভিত্তিতে এক ধরণের ভারসাম্য সৃষ্টি করতে হবে। এ সময় তিনি নৈতিক ও মানবিক স্বাধীনতায় পৌঁছানোর প্রতি গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, এ সম্মেলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র এবং ভারতের মুসলিম ও অমুসলিম নারীরা অংশগ্রহণ করেন। এতে ‘ভারতে ইসলামি সংস্কৃতি’ শীর্ষক একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।



2957552

captcha