
বার্তা সংস্থা ইকনা : আয়াতুল্লাহ সৈয়দ মুহাম্মাদ বাহরুল উলুমের ইন্তিকালে ইরাকের জনগণ, নাজাফে আশরাফের মারজাবৃন্দ, হাওযা ইলমিয়া এবং মরহুমের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-ইবাদি।
এক বিবৃতিতে আল-ইবাদি বলেন : মরহুম আল্লামা বাহরুল উলুম ছিলেন, সাদ্দামের স্বৈরাচারী তাগুতি সরকার বিরোধী সংগ্রামের অন্যতম কর্ণধর। তিনি অত্যাচারী এ সরকারের বিরুদ্ধে তিন দশকেরও অধিক সময় ধরে সংগ্রাম করেছেন।
বিবৃতিতে আরো বলা হয়েছে : স্বৈরাচারী সাদ্দামের পতনের পর তিনি তার প্রজ্ঞা, দূরদর্শিতা, সত্য চিন্তা এবং দৃঢ়তার মাধ্যমে ঐতিহাসিক দায়িত্ব কাঁধে তুলে নেন।
বিবৃতির শেষে ইরাকের প্রধানমন্ত্রী বলেন : মহান আল্লাহ তাকওয়াবান ও সংগ্রামী এ আলেমকে তার অসীম নেয়ামতের ছায়াতলে স্থান দান করুন এবং তাঁর পরিবার ও গুণগ্রাহীদেরকে ধৈর্য্য ও প্রশান্তি দান করুন।# 3107800
সূত্র : কারবালা চ্যানেল