
বার্তা সংস্থা ইকনা : ফ্রেঞ্চ ব্যতীত অন্য কোন ভাষায় খোতবা প্রদানের উপর নিষেধাজ্ঞা আরোপের দাবী জানিয়ে ফরাসী ঐ প্রতিনিধি বলেন, আমরা যুদ্ধের মাঝে রয়েছি বলে আমি মনে করি। আমার মতে দুই দেশের নাগরিকত্বের অধিকারীদের –যারা প্রজাতন্ত্রের প্রতি সম্মান দেখায় না- একটি নাগরিকত্ব বাতিল করার পথে কোন বাধা নেই।
তিনি তার এ প্রস্তাবের বিষয়ে বলেন : বর্তমানে মূল হুমকি হচ্ছে ঐ সকল ব্যক্তিরা যারা ইসলাম ধর্মকে অন্য ধর্মের বিপরীতে এবং যারা কোন ধর্মে বিশ্বাসী নয় তাদের বিপক্ষে ব্যবহার করে।#3224249
সূত্র : katibin