
বার্তা সংস্থা ইকনা: সম্প্রতি ব্রিটেনের বিভিন্ন স্কুলে মুসলমান ও অভিবাসীদের ব্যাপারে এক পরিসংখ্যানে দেখা গিয়েছে, সেদেশের এক তৃতীয়াংশ স্কুল শিক্ষার্থীরা বিশ্বাস করে, মুসলমান ও অভিবাসীরা তাদের দেশ দখল করে নিচ্ছে।
‘বর্ণবাদীদের লাল কার্ড প্রদান’ নামক এক দাতব্য প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক কোর্ড গোর্বী বলেন: ইংল্যান্ডে মুসলমান ও অভিবাসীদের ব্যাপারে মিথ্যা নেতিবাচক মনোভাব উচ্চ হারে বেরে চলছে।
ব্রিটেনের সকল স্কুলে ১০ থেকে ১৬ বছরের মধ্যে ৬ হাজার শিক্ষার্থীদের নিকট থেকে এ ব্যাপারে জরিপ সংগ্রহ করা হয়েছে।
২০১২ সাল থেকে ২০১৪ সালের মধ্যে ব্রিটেনের ৬০টিরও অধিক স্কুলে প্রশ্নপত্র প্রেরণের মাধ্যমে এ জরিপ সংগ্রহ করা হয়েছে। এ পরিসংখ্যানে আরও দেখা যায় যে, ৬০ শতাংশ শিক্ষার্থীরা বিশ্বাস করে যে, অভিবাসীরা তাদের পেশা চুরি করছে।
ব্রিটেনের ‘ইংল্যান্ড ডিফেন্স লীগ’ এবং ব্রিটেন ন্যাশনাল পার্টি সহ অন্যান্য চরম ডানপন্থী দল সমূহ বিশেষ করে মুসলিম অভিবাসীদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা প্ররোচনা চালিয়ে নিজেদের সমর্থকদের সংখ্যা বৃদ্ধি করার চেষ্টা করছে।
অবশ্য, ব্রিটেনের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ এ গবেষণার ফলাফল প্রত্যাখ্যান করে বলেছেন: এই গবেষণার ফলাফল সঠিকভাবে বিশ্লেষণ করা হয়নি এবং বাস্তবতা এবং ঘোষিত ফলাফলের মধ্যে পার্থক্য রয়েছে।
বলাবাহুল্য, ব্রিটেন মোট জনসংখ্যার মধ্যে ৩০ লাখ মুসলিম অধিবাসী রয়েছে।
3306151