IQNA

এক বছরে স্পেনে মুসলমানের সংখ্যা ৭.২ শতাংশ বৃদ্ধি

15:35 - May 28, 2015
সংবাদ: 3308694
আন্তর্জাতিক বিভাগ: স্পেনে মুসলিম বিষয়ক তদন্ত অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত এক বছরে সেদেশের মুসলমানের সংখ্যা ৭.২ শতাংশ বৃদ্ধি পেয়ে সাড়ে ১৮ লাখে দাঁড়িয়েছে।

বার্তা সংস্থা ইকনা: স্পেনে মুসলিম বিষয়ক তদন্ত অধিদপ্তর এক প্রতিবেদন উপস্থাপনের মাধ্যমে ঘোষণা দিয়েছে: স্পেনের অধিকাংশ মুসলমান কাতালোনিয়া, আন্দালুসিয়া, মাদ্রিদ, ভ্যালেন্সিয়া, মুর্সিয়া, সিবতা এবং মেলিলা অঞ্চলে বসবাস করছে।
স্পেনের বিচার মন্ত্রণালয়, নাম নিবন্ধন অফিস এবং স্পেনের মুসলিম ইউনিয়ন জানিয়েছে: বিগত চার বছর যাবত বিভিন্ন আরবি দেশ তথা মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, মৌরিতানিয়া, লিবিয়া সহ আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে অনেক মুসলমান স্পেনে স্থানান্তর হয়েছে।
স্পেনের বিচার মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত ইসলামিয় ও ধর্মীয় বিভাগের প্রতিবেদন অনুযায়ী, স্পেনে ২০১৪ সালের শুরু থেকে এ পর্যন্ত মুসলমানদের নিয়ন্ত্রিত ৪২টি কেন্দ্র সক্রিয় ভাবে নিজেদের কর্ম পরিকল্পনা সফল ভাবে বাস্তবায়ন করে যাচ্ছে।
3308288

captcha