IQNA

একই সময়ে আযান প্রচারের বিষয়ে সরকারের পদক্ষেপে আলেম সমাজের সমর্থন

20:26 - May 28, 2015
সংবাদ: 3308730
আন্তর্জাতিক বিভাগ : পাকিস্তানের আলেম সমাজ গতকাল এ নিশ্চয়তা দিয়েছেন যে, ধর্মীয় সংহতির প্রসার ও একই সময়ে আযান প্রচারের বিষয়ে সরকারের গৃহীত পদক্ষেপের প্রতি পূর্ণ সমর্থন ও সহায়তা প্রদান করবেন তারা।


বার্তা সংস্থা ইকনা : বিভিন্ন মাযহারের ২ সহস্রাধিক আলেম গত ২৬শে মে ‘নিযামুস সালাত’ শীর্ষক এক সম্মলনে সরকারের এ পরিকল্পনার প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। পাকিস্তানের ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ পদক্ষেপ গৃহীত হয়েছে।

পাকিস্তানের ধর্মমন্ত্রী সর্দার মুহাম্মাদ ইউসুফ এ সম্মেলনে বক্তৃতাকালে বলেন : রাজধানীতে এ পরিকল্পনা বাস্তবায়নের পর আলেম সমাজের সহযোগিতায় সারা পাকিস্তান ব্যাপী বাস্তবায়িত হবে।

তিনি বলেন : ইতিমধ্যে প্রতিটি মসজিদের জন্য আযানের সময়সূচী প্রেরণ করা হয়েছে। সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারী ও বেসরকারি সকল সংস্থাই এ সময়সূচী ফলো করতে বাধ্য থাকবে।



3308454

সূত্র : Pakistan Observer

captcha