IQNA

সৌদি আরবে আবারও শিয়া মসজিদে সন্ত্রাসী হামলা; প্রতিবাদে মুসলিম জনতার ব্যাপক বিক্ষোভ

15:45 - May 30, 2015
সংবাদ: 3309281
আন্তর্জাতিক বিভাগ: সৌদি আরবের দাম্মাম শহরে ইমাম হুসাইন (আ.) মসজিদে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এ শহর এবং কাতিফ শহরের জনগণ ব্যাপক বিক্ষোভের মাধ্যমে এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: দাম্মাম শহরের অধিবাসীরা ২৯শে মে বিক্ষোভ মিছিলের মাধ্যমে নিহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।
এছাড়াও দাম্মাম শহরের বিক্ষোভকারীরা সৌদি সরকারী কর্মকর্তার নিকট সরকারী মিডিয়া সমূহে ট্রিবিউন ষড়যন্ত্র বন্ধ এবং জনগণের জীবন রক্ষার জন্য আহ্বান জানিয়েছে।
দাম্মাদ শহরের ইমাম হুসাইন (আ.) মসজিদে সন্ত্রাসী হামলার এক সপ্তাহ পূর্বে কাতিফ শহরে আল কাদেহ্ অঞ্চলের ইমাম আলী (আ.) মসজিদে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। উভয় মসজিদে হামলার দায়ভার তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল গ্রহণ করেছে।

3308939

captcha