
বার্তা সংস্থা ইকনা : আইসেসকো ডিরেক্টোর জেনারেল আব্দুল আযিয বিন উসমান আত-তুওয়াইজেরি ইমাম হুসাইন (আ.) মসজিদে বোমা হামলার নিন্দা জানিয়ে বলেন : মসজিদসমূহে হামলা চালানোর মাধ্যমে সন্ত্রাসীরা প্রমাণ করেছে যে, তারা পথভ্রষ্ট এবং ইসলামের সাথে তাদের দূরত্ব অনেক বেশী।
তিনি বলেন : তাকফিরি সন্ত্রাসীরা ইসলামের নামে অপছন্দনীয় বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত হয়, অথচ ইসলাম ধর্ম নিরাপরাধ মানুষ হত্যা এবং পৃথিবীতে ফিতনা সৃষ্টিকে হারাম ঘোষণা করেছে।
তিনি আরো বলেন : অপরাধীদেরকে চরম শাস্তি ভোগ করতে হবে। সাধারণ জনগণের নিরাপত্তাকে ঝুঁকিপূর্ণ করে তোলা সন্ত্রাসবাদের মোকাবেলায় প্রস্তুত রয়েছে আইসেসকো।# 3309100
সূত্র : আইসেসকোর ওয়েব সাইট