
বার্তা সংস্থা ইকনা : গ্রন্থটি ইমাম আলী (আ.) এর মাজারের তাবলিগ বিষয়ক বিভাগের উদ্যোগে ইমাম মাহদি (আ.) এর জন্মদিবসের সমসময়ে প্রকাশিত হল।
তাবলিগ বিভাগের কর্মকর্তা এ সম্পর্কে জানিয়েছেন : ইমাম মাহদি (আ.) এর জন্মের বিষয়ে বিভিন্ন পুরোনো ও নতুন সংশয়ের জবাব প্রদান করা হয়েছে গ্রন্থটিতে।
তিনি বলেন : হাদীস ও রেওয়ায়েত নির্ভর বিভিন্ন যুক্ত ও দলিল ইমামে যামানা (আ.) এর জন্মের বিষয়ে এতে প্রণয়ন করা হয়েছে।
এতে বলা হয়েছে, ইমামে যামানা (আ.) এর জন্মের বিষয়ে গবেষণা করা ইসলামি ইতিহাসের অন্যতম গুরুত্ববহ একটি বিষয়। ইতিহাসের প্রতিটি যুগের ওলামা ও ফকীহগণ এ বিষয়টি পালন করেছেন।#3310554