IQNA

ভিয়েনা’য় ইমাম খোমেনী (রহ.)এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ আয়োজন

23:13 - June 04, 2015
সংবাদ: 3310918
আন্তর্জাতিক বিভাগ: অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টারে ৪র্থ জুনে ইমাম খোমেনী (রহ.)এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: উক্ত অনুষ্ঠান ওলামা এবং স্থানীয় অধিবাসীদের উপস্থিতিতে সন্ধ্যা ৭টা থেকে শুরু হয়েছে।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়। পরবর্তীতে ইমাম খোমেনীর (রহ.) স্মরণে আবৃত্তি এবং আরবি, তুরস্ক, উর্দু  এবং জার্মানি ভাষায় বক্তৃতা পেশ করা হয়।
এছাড়াও ইমাম খোমেনীর (রহ.) জীবনীর আলোকে ভিডিও ক্লিপ প্রদর্শন করা হয় এবং তার জীবনীর আলোকে মূল্যবান বক্তৃতা পেশ করেন ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টারের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মোনতাজারী। মাগরিব ও এশার নামাজ আদায় এবং নৈশ ভোজনের মাধ্যমে এ অনুষ্ঠান শেষ হয়।
3310688

captcha