IQNA

সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ;

আমেরিকা এবং সৌদির হাতে গঠিত হয়েছে আইএসআইএল

14:28 - June 06, 2015
সংবাদ: 3311361
আন্তর্জাতিক বিভাগ: লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ'র মহাসচিব বলেন: আমেরিকা এবং সৌদি আরবের গোয়েন্দা সংস্থার সহযোগিতায় বিভিন্ন অঞ্চলে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল সংগঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: বৈরুতে ‘কাশাফাতুল মাহদী (আ.)’ সংস্কৃতি ও ধর্মীয় সংস্থার পক্ষ থেকে ৫ম জুন বিকালে এক সেমিনারে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ'র মহাসচিব  সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ১৫ই শাবান তথা ইমাম মাহদী (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে সকলকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন অঞ্চলের গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বক্তব্য রাখেন।
এ বক্তৃতায় তিনি ইসরাইলকে হুশিয়ার করে বলেন: “ইসরাইল যদি আবারও কোনো যুদ্ধ লেবাননের ওপর চাপিয়ে দেয় তাহলে কয়েক মিলিয়ন ইহুদিবাদী দখলদার শরণার্থী বা গৃহহারা হবে”।
'ইমাম মাহদি (আ.) ফৌজ' গঠনের ত্রিশতম বার্ষিকী উপলক্ষে এক ভাষণে সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ইসরাইলকে হুঁশিয়ারি দিয়ে আরও বলেছেন, 'ইসরাইলি সেনা কর্মকর্তারাই সামরিক মহড়ার সময় স্বীকার করছেন যে ইসরাইলের সশস্ত্র বাহিনী হল এক পরাজিত বাহিনী এবং এই সেনারা যেসব অঞ্চলে মহড়া চালাচ্ছে হিজবুল্লাহর প্রতিরোধ যোদ্ধারা সেই সব অঞ্চলেই পৌঁছতে সক্ষম। ইসরাইলি নেতৃবৃন্দ ও জনগণ এ বাস্তবতা বোঝে।'
তিনি বলেন, 'ইসরাইলের এটা বোঝা উচিত যে সে হিজবুল্লাহর ক্ষমতা কমাতে সক্ষম নয়'।
হিজবুল্লাহ প্রধান লেবাননের বিরুদ্ধে ইসরাইলের সাম্প্রতিক হুমকিগুলোকে মনস্তাত্ত্বিক প্রচারণা হিসেবে তুলে ধরে বলেন, লেবাননিরা এসব হুমকিতে ভীত নয় এবং এসব হুমকি হিজবুল্লাহর ওপর কোনো প্রভাব ফেলবে না।
তিনি বলেন, সেই যুগ অতীত হয়ে গেছে যখন ইসরাইল আমাদের বাড়ি-ঘর ও অবকাঠামো ধ্বংস করত এবং নিজের বাড়িঘর ও অবকাঠামো টিকিয়ে রাখত, নতুন যুদ্ধে যা ঘটবে তা হবে ২০০৬ সালের যুদ্ধের চেয়েও ব্যাপক।
২০০৬ সালে হিজবুল্লাহর বিরুদ্ধে ৩৩ দিনের এক সর্বাত্মক যুদ্ধে ইসরাইল শোচনীয়ভাবে বিপর্যস্ত হয়েছিল।
আল-কায়দার নতুন ইরাকি সংস্করণ আইএসআইএল-কে ইরান, সিরিয়া বা হিজবুল্লাহ সৃষ্টি করেছে ও তাকে সাহায্য দিচ্ছে- এমন খবরকে হাস্যকর বলে উড়িয়ে দিয়ে হিজবুল্লাহর প্রধান বলেন, ইরান, হিজবুল্লাহ ও সিরিয়া তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল-এর সঙ্গে লড়াই করা সত্ত্বেও তাদেরকে অপবাদ দেয়া হচ্ছে এই তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর স্রস্টা বলে, অথচ অন্য অনেক পক্ষ এই গোষ্ঠীকে অর্থ দিচ্ছে ও তার তেল বিক্রি করছে!
সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেন, সারা বিশ্ব এটা জানে যে আল-কায়দাকে সৃষ্টি করেছিল মার্কিন, সৌদি ও পাকিস্তানি গোয়েন্দা সংস্থা। তিনি ইয়েমেনে সৌদি সরকারের অব্যাহত আগ্রাসনের নিন্দা জানান। ইয়েমেনে সৌদি আগ্রাসন চলছে ৭২ দিন ধরে। কিন্তু এখন পর্যন্ত সৌদি সরকার ধ্বংসযজ্ঞ ও হত্যাযজ্ঞ চালিয়ে কিছুই অর্জন করতে পারেনি বলে তিনি মন্তব্য করেন। ধ্বংসযজ্ঞ, রক্তপাত ও হত্যাযজ্ঞ শক্তির প্রতীক নয় বলে সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ সৌদি সরকারকে সতর্ক করে দেন।
তিনি মানবজাতির শেষ ত্রাণকর্তা এবং বিশ্বনবী (সা.)'র পবিত্র বংশধারায় (আহলে বাইতের) জন্ম নেয়া ১২ তম ইমাম হযরত ইমাম মাহদি (আ.)'র জন্ম-বার্ষিকী উপলক্ষে বিশ্বের সব মুসলমানকে অভিনন্দন জানান।
3311038

captcha