IQNA

তারাবীহ নামাজকে হারাম ঘোষণা করল আইএসআইএল

23:23 - June 07, 2015
সংবাদ: 3311888
আন্তর্জাতিক বিভাগ: আসন্ন রমজান মাস উপলক্ষে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল এক বিবৃতির মাধ্যমে ইরাকের মসুল এবং লিবিয়ার দারনা শহরে মোস্তাহাব নামাজ তারাবীহ’কে হারাম ঘোষণা করেছে।

বার্তা সংস্থা ইকনা: এ নির্দেশ বাস্তবায়নের জন্য মসুলের সকল মসজিদের পেশ ইমামগণের প্রতি কঠোর নির্দেশ প্রদান করেছে আইএসআইএল।
প্রতিবেদন অনুযায়ী, যদি কেউ এ আদেশ অমান্য করে তাহলে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে।
ইরাকের মুফতি শেখ আদনান এ ব্যাপারে বলেন: সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল আল্লাহ ও পয়গাম্বরের (সা.) বিষয় নিয়েও হস্তক্ষেপ করছে। এমনকি তারা নামাজ এবং ইফতারের সময়সূচীকেও পরিবর্তন করতে চাচ্ছে।
তিনি আরও বলেন: পবিত্র রমজান মাসে পরিদর্শন এবং ইফতারের পর কেনাকাটার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আইএসআইএল ।
এদিকে, মিশরের আদ-দাসতুর ওয়েব সাইটের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালের নভেম্বর মাসে লিবিয়ার পূর্বাঞ্চলীয় দারনা শহরে আইএসআইএসের হাতে বাইয়াত করেছে ‘শাবাবুল ইসলাম’নামক তাকফিরি এক দলের সকল সদস্য।
এ দলটিও তারাবির নামাজকে হারাম ঘোষণা করে বলেছে : মহানবী (স.) এর সুন্নত বিরোধী ও বিদয়াত হওয়ার কারণে তারাবির নামাজ আদায় করা হারাম।
দলটি আত্মপ্রকাশের ঘোষণার পরপরই এক বিবৃতিতে ঘোষণা করেছিল, এরপর থেকে ঐতিহাসিক এ শহরে ইসলামি বিধান (!) জারি করা হবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, জনগণের ঝগড়া ও বিবাদের মীমাংসা করতে দারনা শহরের জনগণের জন্য একটি শরিয়া কমিটি গঠন করা হয়েছে।
লিবিয়ার সন্ত্রাসী এ দলটি অপর যে সকল আইন প্রণয়ন করেছে সেগুলোর মধ্যে পৃথক পৃথক দিনে ছাত্র ও ছাত্রীদের শিক্ষাঙ্গনে উপস্থিতি, ধূমপান এবং পুরুষ শিক্ষক কর্তৃক মেয়ে শিক্ষার্থীদেরকে পাঠদান এবং নারী শিক্ষক কর্তৃক ছেলে শিক্ষার্থীদেরকে পাঠদানের উপর নিষেধাজ্ঞা আরোপ (সকল বয়সের শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য), নারী ও পুরুষের কেনাকাটার জন্য আলাদা আলাদা সময় নির্ধারণ ইত্যাদি উল্লেখযোগ্য।
উল্লেখ্য, পবিত্র রমজান মাসে প্রতি রাতে সুন্নি মুসলমানরা এশার নামাযের পর তারাবির নামায আদায় করে থাকেন।
3311490

captcha